মফিদুল হক একজন বাংলাদেশী লেখক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি । তিনি ১৯৪৮ সালের ১৩ ফেব্রুয়ারি নোয়াখালীতে জন্ম জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষার্থী প্রকল্পের একজন পরিচালক। মফিদুল হক ১৯৭১-এর ২৫ মার্চের পর ঢাকা ছেড়ে গিয়ে ১৪ এপ্রিল ঢাকায় ফিরে আসেন। তাঁর উদ্দেশ্য ছিল ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির গেরিলা তৎপরতায় সহযোগিতা করা। এ কাজ করতে গিয়েই থেকেছেন ঢাকায় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত।তাঁর সঙ্গে ছিলেন নিজাম উদ্দিন আজাদ পরে তিনি বেতিয়ারা যুদ্ধে শহীদ হন। এছাড়াও ছিলেন নূহ-উল-আলম লেনিন এবং আরও অনেকে। তাদের দায়িত্ব ছিল ঢাকায় একটি নেটওয়ার্ক গঠন করা। দায়িত্বের মধ্যে ছিল মূলত যোগাযোগ রক্ষা করা, আশ্রয়ের জায়গা ঠিক করা, মুক্তাঞ্চল থেকে কমিউনিস্ট পার্টির উদ্যোগে বের হওয়া 'মুক্তিযুদ্ধ' পত্রিকাটি বিতরণ করা। যাদের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করতেন তাদের মধ্যে ছিলেন কবি শামসুর রাহমান, কাইয়ুম চৌধুরী, নিজাম উদ্দিন সিদ্দিকী প্রমুখ।নিতুন কুণ্ডু তার গাড়িটা তাদের দিয়ে যান ব্যবহার করার জন্য।তাদের নেটওয়ার্কটি পরিচালনা করতেন কাজী আজিজুল হক, ইঞ্জিনিয়ার আবুল কাশেম। আগে থেকেই কমিউনিস্ট পার্টির গোপন তৎপরতা থাকায় তাদের পক্ষে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা সহজ হয়েছিল। আজাদ ২৫ মার্চের পর শহীদ মধুদার বাড়িতে গিয়ে বুলেটের অনেক খোসা কুড়িয়ে এনেছিল। সে খোসাগুলো নিয়ে তারা গিয়েছিল শামসুর রাহমানের বাড়িতে। তিনি মধুদাকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। তার কিছু কবিতা তারা কপি করে পাঠিয়েছিল। অবশ্য শাহাদৎ
About More.. 