আবু হেনা মোস্তফা কামাল (জন্ম: ১২মার্চ, ১৯৩৬ - মৃত্যু: ২৩ সেপ্টেম্বর, ১৯৮৯) বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক। তিনি পাবনার গোবিন্দা গ্রামে ১৯৩৬ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন।তিনি ১৯৫২-তে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৪-তে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান এবং আইএ পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮-তে বাংলায় বিএ অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯-এ বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং-১৮১৮-১৮৩১ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।
About More.. 