আজিজুর রহমান আজিজ একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সুরকার, এবং গীতিকার। তিনি কবি খ্যাতিতেই বেশি পরিচিত, বিশেষ করে তিনি তার প্রজম্ন এবং বন্ধু, অণুসারী ও পরিচিত সম্প্রদায়ের মাঝে “এই শহরের জীবন্ত কবি” (Living Poet in the City) নামেই পরিচিত। তিনি ১৯৮০ সাল থেকে লেখালেখী করে আসছেন। তার প্রকাশিত বহু গল্প, কবিতা ও উপন্যাস, এবং গান পাঠক সমাজে অনেক জনপ্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছেন। এর পুর্বে তিনি তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ছিলেন ।তিনি ১৯৪৪ সালের ১০ই জানুয়ারি বাংলাদেশের মাদারীপুর জেলায় জম্নগ্রহন করেন। তার বাবার নাম আব্দুল মান্নান এবং মায়ের নাম শিরিন জাহান।আজিজুর রহমান আজিজ মাদারীপুরের কালামৃধা জিও উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক্যুলেশন পাশ করেন এবং সরকারী রাজেন্দ্র কলেজ থেকে এন্ট্রান্স পাশ করেন। পরবর্তীতে তিনি মাদারীপুরের খাজা নাজিমউদ্দিন কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উপরে স্নাতোকত্তোর ডিগ্রি লাভ করেন। এর কিছু বছর পরে তিনি যুক্তরাজ্যের কুইন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অফ ম্যানচেস্টারে পড়াশোনা করতে যান।এ পর্যন্ত আজিজুর রহমান আজিজ ৬৫ গ্রন্থ; উপন্যাস, অসংখ্য কাব্যগ্রন্থ, শিশুতোষ গ্রন্থ লিখেছেন এবং তার লেখা নিয়ে চলচ্চিত্র হয়েছে। তিনি অনেক গান লিখেছেন, গান গেয়েছেন এবং গানে সুর দিয়েছেন ।
About More.. 