হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগনকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরস কে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতি এর বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।
About More.. 