আবু হাসান শাহরিয়ার (জন্ম: ২৫শে জুন ১৯৫৯ ) বাংলাদেশের একজন প্রতিথযশা আধুনিক কবি ও সাহিত্যিক। তিনি সাংবাদিক হিসেবেও খ্যাতিমান। তিনি দৈনিক পত্রিকা আমাদের সময় এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দৈনিক মুক্তকণ্ঠ ও দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রসিদ্ধ। তিনি ২০১৬ খ্রিস্টাব্দের জন্য বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। কাব্য ছাড়াও তাঁর অন্যতম গ্রন্থ প্রামাণ্য শামসুর রাহমান।তাঁর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫শে জুন রাজশাহীতে। পৈতৃক নিবাস কড্ডাকৃষ্ণপুর, সিরাজগঞ্জ।তিনি পিতা শিক্ষাবিদ মুহাম্মদ সিরাজউদ্দীন ছিলেন একজন উদ্ভিদবিজ্ঞানী ও সরকারী কলেজের অধ্যাপক এবং মাতা লেখিকা রাবেয়া সিরাজ-এর একমাত্র পুত্র, পরিণয়সূত্রে কথাসাহিত্যিক মনিরা কায়েস তাঁর জীবনী সঙ্গিনী। তাঁর বাবা তাঁর শৈশব কেটেছে ময়মনসিংহ, কুমিল্লা এবং ঢাকা শহরে। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এস এস সি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হবার পর চিকিৎসক হবার ইচ্ছা নিয়ে তিনি ১৯৭০-এর শেষভাগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসাশাস্ত্র তাঁকে বেশী দিন আকর্ষণ করে রাখতে পারেনি। তিনি এক বছর পড়ার পর মেডিক্যাল কলেজ চিরতরে পরিত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন এবং সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। কিছু দিনের মধ্যে তিনি প্রকাশনা ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর প্রবেশ করেন সাংবাদিকতায়।শাহরিয়ার মূলত: একজন লেখক এবং সাংবাদিকতার জগতে তিনি প্রধানত সাহিত্য সম্পাদক হিসেবে খ্যাতিমান। তিনি বেক্সিমকো
About More.. 