দীপংকর চক্রবর্তীর জন্ম ১৯৫১ সালে বরিশাল শহরে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। বরিশাল বি.এম. কলেজসহ অধ্যাপনা করেছেন বেশ কয়েকটি সরকারি কলেজে। স্বাধীনতা-পূর্বকাল থেকে লেখালেখি শুরু। প্রধানত ছড়াকার। এছাড়া কবিতা, গল্প, রম্যরচনা ও শিশু-কিশোর নাটক লেখেন। আবৃত্তি বিষয়ে বেশ কয়েকটি জনপ্রিয় বইয়ের লেখক। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা পঁচিশটি।‘আবৃত্তির প্রথম পাঠ’, ‘আবৃত্তির জন্য কবিতা’, ‘নির্বাচিত আবৃত্তির কবিতা’, ‘শিশু কিশোরদের নির্বাচিত আবৃত্তির কবিতা’, ‘আবৃত্তির কবিতা কবিতার আবৃত্তি’, ‘আবৃত্তির নাটক নাটকের আবৃত্তি’, আবৃত্তির নানারকম’, ছোটদের আবৃত্তি’, ‘থিয়েটার গেমস্’ ‘ছড়া সংগ্রহ’, হাঁসের ছানা ও অন্যান্য ছড়া’, ‘একুশের ছড়া ও অন্যান্য’, ‘বাঘ বেড়ালের ছড়া’, ‘দীপংকর চক্রবর্তীর ছড়া’ ইত্যাদি।
About More.. 