ঢাকা মেডিকেল কলেজের স্নাতক ডা. বুলবুল সরওয়ার (জ. ২৭/১১/৬২) সরকারী, বেসরকারী, আধা-সরকারী এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন দেড়-যুগ ধরে। হেল্থ এডুকেশনে মাস্টার্স করে কায়রো থেকে উচ্চশিক্ষা নিয়েছেন জনমিতিতে। বর্তমানে পিএইচ.ডি. গবেষণা করেছেন HIV/AIDS নিয়েই।তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে Primary Health Care Reference Manual(বাংলা ও ইংরেজী); Yearly Health Situation Report-2000 (৩৩টি জনস্বাস্থ্য বিষয়ক প্রবন্ধের সংকলন); এইচ.আই.ভি/এইডস : লক্ষণ চিকিৎসা ও পরামর্শ উল্লেখযোগ্য। এছাড়া, দেশিী-বিদেশী জার্নাল তার অনেক Article প্রকাশিত হয়েছে এবং তিনি AIDS বিষয়ক বেশ ক’টি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ মেডিকেলের Quality Assurance Program-এর Deputy Advisor ছিলেন প্রায় ৫ বছর।পেশাগত রচনার বাইরেও তিনি একজন প্রতিষ্ঠিত অনুবাদক ও লেখক। তার অন্যান্য প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫-এর অধিক।বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
About More.. 