দারা মাহমুদের জন্ম ১৯৫৮ সালের ২৮ সেপ্টেম্বর যশোর শহরে। পিতা নূরুল হক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় পত্রিকার কলাম লেখক। মা আকলিমা খাতুন গৃহিণী। দারা মাহমুদ ১৯৯৫ সাল থেকে ঢাকা শহরে বসবাস করছেন। নানা পেশা অবলম্বন করেছেন। বর্তমান পেশা সাংবাদিকতা। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাকে উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত। বিবাহিত এক সন্তানের জনক। স্ত্রী হোসনেয়ারা খন্দকার আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। ছেলে মাহমুদ রাফিদ সৃজন মাধ্যমিক পর্যায়ের ছাত্র।দারা মাহমুদ অল্প বয়সে লেখালেখির প্রতি আকৃষ্ট হন। প্রথম কবিতা রচনা করেন ১৯৭৩ সালে। যা একটি স্থানীয় ২১শে'র অনুষ্ঠানে পাঠ করেন। প্রথম কবিতা প্রকাশিত হয় '৭৩ সালের ১৬ ডিসেম্বর একটি স্থানীয় লিটল ম্যাগাজিনে। বাম রাজনীতির সাথে সংশ্লিষ্টতার সুবাদে প্রথম দিককার কবিতা সবই বাম প্রভাবিত। কবিতা রচনার প্রথম এক যুগ শুধু লিটল ম্যাগাজিনে প্রকাশ। আশির দশকের শুরুতে সাপ্তাহিক সন্ধানী ও বিচিত্রায় কবিতা প্রকাশের মাধ্যমে বৃহত্তর পাঠক সমাজের সামনে হাজির। বর্তমানে সব জাতীয় পত্র-পত্রিকায় দারা মাহমুদের লেখা প্রকাশিত হয়। তবে ঢালাওভাবে নয়। কবিতা প্রকাশের ব্যাপারে বরাবরই তিনি কিছুটা পছন্দ প্রবণ।দারা মাহমুদ কবিতা লেখেন কম। লেখালেখির প্রায় ৪ দশকে তার মোট কাব্য গ্রন্থ ৬টি। ১৯৮৪ সালে যৌথভাবে প্রকাশিত হয় ‘পূর্ণ প্রাণ যাবো'। প্রথম একক কাব্যগ্রন্থ ‘খুলে যাচ্ছে দ্বিতীয় দরোজা' প্রকাশিত হয় ১৯৮৭ সালে। এরপর ১৯৯১ সালে প্রকাশিত হয় ‘ঝিনুক যেভাবে বাঁচে', ‘৯৮ সালে তারার ওঙ্কার ও
About More.. 