আনিসুর রহমানের জন্ম টাঙ্গাইলের মধুপুরে। পড়ালেখা করেছেন ঢাকা ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র নাটক ও সুইডেনর দূরদর্শন সংস্কৃতি নিয়ে। আনিসুর দেশে বিদেশের পত্রপত্রিকায় নিয়মিত গদ্য ও পদ্য লিখেন; সুইডেন নরয়ের বেতার ও মঞ্চের জন্যও নাটক লিখেন; অনুবাদ করেছেন হেনরিক ইবসনের নাটক ও কবিতা, ফ্রান্স কাফকার মেটামরফোসিসের নাট্যরূপ দিয়েছেন। গদ্য পদ্য মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশের অধিক। আনিসুর রহমানের লেখা ইংরেজি, সুইডিশ, নরওয়েজিয়ান, ড্যানিশ ও স্প্যানিশসহ নানা ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে।তিনি ২০০৯-২০১১ সালে আন্তর্জাতিক পেন যোগাযোগের আওতায় সু্ইডেনের উপসালায় আবাসিক লেখক বৃত্তি লাভ করেন। সুইডিশ পেন তাঁকে প্রিন্স ভিলহেলম বৃত্তি ২০১৩ দিয়ে সম্মানিত করে। তিনি মেক্সিকোর সরখুয়ানা বিশ্ববিদ্যালয়ে, ইস্তাম্বুলের বিলগি বিশ্ববিদ্যালয়ে এবং অসলোর বিশ্ববিদ্যালয়ের ইবসেন অধ্যয়ন কেন্দ্রে অতিথি লেখক হিসেবে অংশ নিয়েছেন। ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক ডিলান থমাস আবাসিক লেখক বৃত্তি লাভ করেন। তিনি অসলো, স্টকহোম ও উপসালাসহ বিভিন্ন শহরে ও প্রতিষ্ঠানে সৃজনশীল লেখালেখি বিষয়ে নানা কর্মসূচি ও কর্মশালা পরিচালনা করেন। তিনি উসালা সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।জীবন বাস্তবতায় ভিন্ন দেশের নানা শহরে ছুটাছুটি করলেও লেখালেখির প্রয়োজনে বাংলা ভাষাভূমিতেই স্থিত হওয়ার ইচ্ছা সবসময় জাগিয়ে রাখেন। হোসেন আলী তাঁর বাবা। জরিনা বেগম তাঁর মা। রাশিয়া চৌধুরী তাঁর স্ত্রী। অতসী রহমান তাঁর কন্যা; যর বয়স এখন সাত।আনিসুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ Empty Glass (খালি গ্লাস) ২০০৩।বাংলাদেশের জাতীয়
About More.. 