জন্ম, মাতুলালয়, মালদা ১০ই মার্জ ১৯৪৪, পৈতৃক নিবাস : তালমা, ফরিদপুর, বাংলাদেশ। মুক্তিযুদ্ধে ১৯৭১ এপ্রিল মাসে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠায় একজন সংগঠক-মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকার-এর বেসামরিক সচিবালয় প্রতিষ্ঠার একজন কর্মকর্তা। মুক্তিযুদ্ধকারে সাহায্য, পুনর্বাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানে মহোদয়ের জনসংযোগ ও শরণার্থী বিষয়ক কেন্দ্রীয় সাহায্য ও পুনর্বাসন কমিটির বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।তিনি ফরিদপুর জেলা স্কুল, রাজেন্দ্র কলেজ ও মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। বিসিএস : তথ্য ক্যাডারের কর্মকর্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরিক্ত প্রেস সচিব (যুগ্ম সচিব, ১৯৯৭-১৯৮৮) ও রাষ্ট্রপতি বিচারপ্রতি সাহাবুদ্দীন আহমদের প্রেস সচিব (অতিরিক্ত সচিব, ১৯৯৯-২০০১) পদে দায়িত্ব পালন করেছিলেন।তাঁর বিরচিত বহুল আলোচিত গ্রন্থগুলো : একাত্তরের দশ মাস (১৯৯০), দি রেইপ অব বাংলাদেশ (অনুবাদ ১৯৮৯), বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধ (১৯৯৬), সুখের সন্ধানে বাট্রান্ড রাসেল (অনুবাদ ১৯৯৭), বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসি রায় (২০১০), Murder Mayhem and Politics in Bangladess (২০১০), International Relation of Bangladesh and Bangabandhu Sheikh Mujibur Rahman (১৯৯৯), ছয় দফা থেকে বাংলাদেশ (১৯৯৭), বাংলাদেশের মুক্তিযুদ্ধ : প্রাসঙ্গিক দলিলপত্র (দুইখণ্ড ২০১২), বাংলাদেশের মুক্তিযুদ্ধ-ইতিহাস প্রসঙ্গ (২০১২)।তিনি গবেষক, মুক্তিযুদ্ধের লেখক কলামিস্ট ও মানবাধিকার সংগঠক হিসাবে দেশে ও বিদেশে পরিচিত।
About More.. 